add by sam

 

Friday, June 7, 2013

Candlestick Introduction:

Candlestick এর সংক্ষিপ্ত পরিচিতি :

ফরেক্স  ট্রেডিং  ব্যবসার  শুরু  থেকেই  যে  সকল  Chart  ব্যবহার করা  হতো  সে সকল  Chart  গুলোর  মধ্যে  অন্যতম প্রধান হলো “Line Chart”, “Standard Bar Chart”, ইত্যাদি । কিন্তু এই সমস্ত Chart এর প্রতিটিরই বহুবিধ সমস্যা  রয়েছে । বৈদেশিক মুদ্রা বিনিময়ের এই ব্যবসায় বহু বছর ধরে জাপানীরা এক বিশেষ ধরনের Chart ব্যবহার করছে, যা “Candlestick Chart” নামে পরিচিত । সাম্প্রতিককালে সমগ্র বিশ্বে এই “Candlestick Chart” ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, কারণ এটির বিভিন্ন রকমের কম্বিনেশন বা, প্যাটার্ন ট্রেডিং মার্কেটের অবস্থা (ট্রেন্ড), ক্রয়-বিক্রয়ের চাপ, ইত্যাদি সহজবোধ্য রূপে প্রকাশ করে । এই প্যাটার্নগুলো নিয়ে আলোচনার পূর্বে Candlestick এর গঠন নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করা দরকার ।




উপরে দুইটা Candlestick এর নমুনায় দেখা যাচ্ছে যে, একটি সবুজ রঙের এবং অপরটি লাল রঙের । সবুজ (সাদা) রঙের Candlestick মার্কেটের Uptrend এর এবং লাল (কালো) রঙের Candlestick মার্কেটের Downtrend এর পরিচয় বহন করে । সহজ করে বোঝার সুবিধার্থে সবুজ রঙের Candlestick এর নীচে Open এবং উপরে Close লিখা রয়েছে । অন্যদিকে, লাল রঙের Candlestick এর উপরে Open এবং নীচে Close লিখা রয়েছে । Candlestick এর মূলত দুইটা অংশ – (১) Real Body এবং (২) Shadow (Body এর উপরে এবং নীচে) । এই Real Body এবং Shadow কখনও খুব ছোট, আবার কখনও অনেক বড় হয় এবং ট্রেডিং মার্কেটের ভিন্ন ভিন্ন ট্রেডিং পরিস্থিতি প্রকাশ করে ।

No comments:

Post a Comment